সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

নিউজ ডেস্ক২ মে ২০১৭১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন, নওগাঁ জেলার বলিহার এলাকার সেলিম এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালুগ্রাম কলেজ মোড় এলাকার মোজাম্মেল হকের ছেলে তানজিরুল হক।

জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে নাচোল উপজেলার হাজীডাঙ্গা এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নওগাঁগামী একটি বাসের চাপায় ওই বাসের হেলপার সেলিম মারা যান। অন্যদিকে বেলা ১২টার দিকে গোমস্তাপুর উপজেলার রহনপুর কলেজ মোড় এলাকায় একটি ট্রাক্টরের নিচে চাপা পড়ে তানজিরুল মারা যান। নাচোল ও গোমস্তাপুর থানা পুলিশ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

স/অ