রাজশাহী

৩৪ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক তফিকুল ইসলাম

নিউজ ডেস্ক২৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যাই’—কবির এই পঙ্‌ক্তিকে সামনে রেখে রাজশাহীর পবা উপজেলার বড়বড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক তফিকুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মোসাম্মদ কোহিনুর আক্তার বলেন, ‘আমি শুনেছি, তফিকুল ইসলাম স্যার বিগত ৩৪ বছর ধরে এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হিসেবে শিক্ষকতা করেছেন। তাঁর প্রতি সম্মান রেখে বলতে চাই, তিনি তাঁর চেয়ার থেকে বিদায় নিচ্ছেন। এটাই প্রাকৃতিক নিয়ম।’

তিনি আরও বলেন, বিদ্যালয়ের যেকোনো সুবিধা-অসুবিধার বিষয় তাঁর কাছে তুলে ধরলে তিনি দ্রুত সমাধানের চেষ্টা করবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার  কোহিনুর আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল আলীম, দারুসা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক কবির উদ্দিন, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, দামকুড়া হার্ট কলেজের সহকারী অধ্যক্ষ কফিল উদ্দিন, পবা উপজেলা মৎস্য দলের সভাপতি কামাল উদ্দিন, কামাল হোসেন, শ্যামল উদ্দিন বুড়া, আবু সুফিয়ান, সাদিরুল ইসলাম, মুজিবুর রহমান, নজরুল ইসলাম ও ইয়াসিন আলীসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

 

অনুষ্ঠানের শেষ দিকে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সুস্থতা ও মঙ্গল কামনা করা হয়। দীর্ঘ ৩৪ বছরের শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগঘন পরিবেশে বিদায়ী শিক্ষক তফিকুল ইসলামকে ফুল ও বিভিন্ন উপহার দিয়ে শুভেচ্ছা জানান উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।