স্বাস্থ্য

ছাড়পত্র পেয়েছে ৪০ হাজারের বেশি ডেঙ্গু রোগী, ২৪ ঘণ্টায় মৃত্যু ৪

নিউজ ডেস্ক৮ সেপ্টেম্বর ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন ঢাকা বিভাগের বাসিন্দা ছিল।

অন্য দুজন খুলনার। এর মাধ্যমে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ১২১ জনে।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে গতকাল রবিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো এক ৩১৪ জন। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৪৩ হাজার ৯০৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।

আক্রান্ত রোগীদের মধ্যে ৪০ হাজার ৭০৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছে ১ হাজার ২৩১ রোগী।