সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

ভোলাহাটে আম ফাউন্ডেশনের মাল্টি পারপাস্ ভবনের উদ্বোধন

নিউজ ডেস্ক৩০ এপ্রিল ২০১৭১ মিনিট পড়া
ভোলাহাটে আম ফাউন্ডেশনের মাল্টি পারপাস্ ভবনের উদ্বোধন

ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আম ফাউন্ডেশনের মাল্টি পারপাস্ ভবনের বর্ধিত বিল্ডিং নির্মাণের ভিত্তি প্রস্তর ফলক উম্মোচন করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উম্মোচন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি মুহা. গোলাম মোস্তফা বিশ্বাস।

 
আম ফাউন্ডেশন ভোলাহাট সহসভাপতি সহ: অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম আনোয়ার, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইয়াজদানী জর্জ ও আব্দুল কাদের, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আইয়ুব আলী মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আহমেদ বিশ্বাস, আম ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন প্রমূখ।

 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চুটু। সভায় আম ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির বিভিন্ন স্তরের সদস্য, স্থানীয় সুধী, উপজেলা আ’লীগ ও তার অংগসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

 

 

অপরদিকে এমপি মুহা. গোলাম মোস্তফা বিশ্বাস উপজেলা ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের আওতায় বিনামুল্যে ১ বান্ডিল ঢেউটিন ও ৩হাজার টাকার চেক উপজেলার ২৪জন হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করেন।
স/শ