সদ্য প্রকাশিত
দুর্ঘটনা

কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০

নিউজ ডেস্ক৪ সেপ্টেম্বর ২০২৬১ মিনিট পড়া
কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ঝিনাইদহের কালীগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার কেয়াবাগান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে কুষ্টিয়া থেকে গড়াই পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে খুলনায় যাচ্ছিল। পথে ঝিনাইদহ-যশোর মহাসড়কের ওই স্থানে পৌঁছালে বাসের সামনের চাকার এক্সেল ভেঙে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে আহত হয় বাসের অন্তত ২০ জন যাত্রী।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত যাত্রী রেবেকা সুলতানা ও রফিক বলেন, ‘ভাঙাচোরা রাস্তার কারণে আমরা দুর্ঘটনার স্বীকার হয়েছি।’

কালীগঞ্জ থানার ওসি কবির হোসেন বলেন, ‘আহতদের চিকিৎসা চলছে। বাসটি আটক করা হয়েছে।