রাজশাহী

কলেজছাত্রীকে যৌ * ন হ* য়রা* নি, রাজশাহীতে কি শো র গ্যাং য়ে র ৩ সদস্য গ্রেপ্তার

নিউজ ডেস্ক১৫ আগস্ট ২০২৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় এক অনার্স পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি, ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে বোয়ালিয়া থানা পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার ভিডিওটি রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নজরে আসার পর তাঁর নির্দেশনায় এক ঘণ্টার মধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।Geographic Reference

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বোয়ালিয়া থানার কালুমিস্ত্রির মোড় এলাকার মো. জিয়াদের ছেলে মো. রিয়াজন (২০), মো. বাবুর ছেলে মো. বান্টি হাসান (১৮) ও মো. এনামুল হকের ছেলে মো. তাসিন লাবিব (১৯)।

পুলিশ জানায়, পূর্ববিরোধের জেরে অভিযুক্তরা ওই ছাত্রী ও তাঁর পরিবারের সদস্যদের বিভিন্ন সময়ে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন। গত ২ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে কালুমিস্ত্রির মোড় এলাকায় ওই ছাত্রীর ভাড়া বাসার সামনে গিয়ে তাঁকে যৌন হয়রানি, অশালীন কথাবার্তা ও অঙ্গভঙ্গির মাধ্যমে হয়রানি করা হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় তাঁকে রাজশাহীতে পড়াশোনা ও অবস্থান করতে না দেওয়ারও হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় ১৪ আগস্ট বোয়ালিয়া থানায় মামলা হওয়ার পর বিকেল সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে কালুমিস্ত্রির মোড় এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।Legal Services

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। কিশোর গ্যাং, ইভটিজিং, যৌন হয়রানি, ভয়ভীতি ও হুমকিসহ যেকোনো অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রাজশাহী মহানগর পুলিশ।