সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

যুক্তরাজ্যের ভিসার অপব্যবহারে রেকর্ড পাকিস্তানিদের

নিউজ ডেস্ক৮ আগস্ট ২০২৬৩ মিনিট পড়া
যুক্তরাজ্যের ভিসার অপব্যবহারে রেকর্ড পাকিস্তানিদের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বৈধ ভিসায় যুক্তরাজ্যে প্রবেশ করে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করার প্রবণতা রেকর্ড পরিমাণে বাড়ায় বিশ্বাসযোগ্যতার সংকটে পড়েছে দেশটির অভিবাসনব্যবস্থা। সরকারের সর্বশেষ তথ্যে দেখা গেছে, স্টুডেন্ট, ওয়ার্ক এবং ভিজিটর ভিসা ব্যবহার করে ব্রিটেনে প্রবেশের পর পাকিস্তানি নাগরিকদের আশ্রয়ের আবেদন আশঙ্কাজনক হারে বেড়েছে।

বৈধ ভিসাকে স্থায়ী বসবাসের ‘গোপন পথ’ হিসেবে ব্যবহার করার এই প্রবণতা ব্রিটিশ নীতিনির্ধারক ও প্রশাসনের মধ্যে তীব্র উদ্বেগের জন্ম দিয়েছে। সম্প্রতি প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, বিশ্বের ১৭৫টি দেশকে পেছনে ফেলে পাকিস্তান এখন যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়প্রার্থীর সবচেয়ে বড় উৎস।

ব্রিটেনে মোট আশ্রয় আবেদনের প্রতি ১০টির একটিই পাকিস্তানি নাগরিকের, যা ২০২২ সালের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি। ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া নৌকা অভিবাসনের চেয়ে বর্তমানে বিমানবন্দরের বৈধ প্রবেশপথ ব্যবহার করেই ভিসাব্যবস্থার সবচেয়ে বড় অপব্যবহার চলছে।

 

 

এ প্রবণতার মূল কৌশল ‘ভিসা সুইচিং’। পর্যটক, ছাত্র বা অস্থায়ী কর্মী হিসেবে ভিসা নিয়ে প্রবেশ করেই হাজার হাজার মানুষ রাজনৈতিক আশ্রয়ের আবেদন জমা দিচ্ছে। সীমান্ত পার হওয়ার অল্প কিছুদিনের মধ্যেই তারা শরণার্থী আবেদনের সুযোগ নিচ্ছে।

গত বছর উচ্চশিক্ষার সুযোগ নিয়ে যুক্তরাজ্যে গিয়ে পড়াশোনা ছেড়ে আশ্রয়ের আবেদন করেছেন ৫ হাজার ৮৮৮ জন পাকিস্তানি শিক্ষার্থী, যা ভারত ও বাংলাদেশের সম্মিলিত সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।

এটি পরিষ্কারভাবেই একটি পরিকল্পিত অপব্যবহারের ইঙ্গিত দিচ্ছে—প্রথমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে প্রবেশ নিশ্চিত করা, পরে রাজনৈতিক বা ধর্মীয় অজুহাতে আশ্রয়ের আবেদন করা।
ওয়ার্ক ও ভিজিটর ভিসায় প্রবেশ করে আশ্রয় চাওয়ার ক্ষেত্রে পাকিস্তান বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে। ২০২৪ সালে সাময়িক ভিসা নিয়ে প্রবেশ করে মোট আশ্রয় আবেদনের ৩৭.৬ শতাংশই এসেছে এ ধরনের ভিসাধারীদের কাছ থেকে।

অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকসের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা জেমি জেনকিন্স এই পরিস্থিতিকে অভিবাসন ব্যবস্থার ‘পদ্ধতিগত ব্যর্থতা’ বলে মন্তব্য করেছেন। তার মতে, যুক্তরাজ্যের উদার ভিসা নীতির ফাঁকফোকরকে পরিকল্পিতভাবে ব্যবহার করা হচ্ছে।

এদিকে শ্যাডো হোম সেক্রেটারি ক্রিস ফিলিপ বলেন, ‘ব্রিটেনের সীমান্ত ব্যবস্থা প্রকাশ্যে অপব্যবহারের শিকার হচ্ছে। ছাত্র বা পর্যটক ভিসাকে কোনোভাবেই আশ্রয় পাওয়ার বিকল্প পথ হতে দেওয়া যায় না।’

 

 

বিশ্লেষকরা জানান, অর্থনৈতিক মন্দা ও রাজনৈতিক অস্থিরতার কারণে দেশত্যাগের প্রবণতা বাড়লেও কেবল দারিদ্র্য বা ভালো জীবনের আকাঙ্ক্ষা আশ্রয়ের আইনি ভিত্তি হতে পারে না।

হোম সেক্রেটারি শাবানা মাহমুদের নেতৃত্বে ব্রিটেনের হোম অফিস ভিসা ব্যবস্থার অপব্যবহার রোধে কঠোর নীতি প্রণয়ন করছে। নতুন নিয়ম অনুযায়ী, যারা ‘ভিসা সুইচিং’-এর মাধ্যমে আশ্রয়ের আবেদন করবেন, তাদের স্থায়ী বসবাসের অনুমতি (আইএলআর) পেতে ২০ বছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এবং প্রতি ৩০ মাস পরপর তাদের স্ট্যাটাস পুনর্মূল্যায়ন করা হবে।