ভ্রমণ

বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে বিনা মূল্যে প্রবেশের সুযোগ

নিউজ ডেস্ক৪ আগস্ট ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসনের পরিচালিত চারটি পর্যটনকেন্দ্রে দর্শনার্থীদের জন্য বিনা টিকিটে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে। বুধবার (৫ আগস্ট) এসব পর্যটনকেন্দ্রে বিনা টিকিটে যেতে পারবেন দর্শনার্থীরা।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় পরিচালিত নীলাচল, মেঘলা, প্রান্তিক লেক ও চিম্বুক পর্যটনকেন্দ্রে ৫ আগস্ট সর্বসাধারণের জন্য বিনা মূল্যে প্রবেশ উন্মুক্ত থাকবে।

জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তাদের মতে, এ ধরনের উদ্যোগ একদিকে যেমন সাধারণ মানুষকে পর্যটনকেন্দ্র ভ্রমণের সুযোগ করে দেবে, অন্যদিকে জেলার পর্যটন খাতে ইতিবাচক প্রভাব ফেলবে।

একই সঙ্গে দেশি পর্যটকদের আগ্রহ বাড়িয়ে স্থানীয় অর্থনীতিকে আরো প্রাণবন্ত করতে সহায়ক হবে।