সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

হামাসকে অর্থ ও রসদ দেওয়ার অভিযোগে যুক্তরাজ্যে তুর্কি নাগরিক গ্রেপ্তার

নিউজ ডেস্ক১ আগস্ট ২০২৬১ মিনিট পড়া
হামাসকে অর্থ ও রসদ দেওয়ার অভিযোগে যুক্তরাজ্যে তুর্কি নাগরিক গ্রেপ্তার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাজ্যে শুক্রবার তুরস্কের এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, একটি ভুয়া আন্তর্জাতিক মানবিক সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা পরিচয়ে তিনি হামাসকে অর্থ, খাদ্য ও অন্যান্য রসদ সরবরাহের ষড়যন্ত্রে জড়িত ছিলেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি ইস্তাম্বুলের বাসিন্দা ৪৫ বছর বয়সী মোহাম্মদ ইউসুফ হাসনা। প্রত্যর্পণ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাকে যুক্তরাজ্যে আটক রাখা হবে। এরপর তাকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নেওয়া হবে। ম্যানহাটনের মার্কিন অ্যাটর্নি জেমি ম্যাকডোনাল্ড বলেন, মানবিক সহায়তার আড়ালে হাসনা হামাসের শীর্ষ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে সংগঠনটিকে অর্থ, খাদ্য ও অন্যান্য রসদ সরবরাহ করেছেন।

যুক্তরাষ্ট্র হামাসকে একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। হাসনার পক্ষে যুক্তরাষ্ট্রে কে আইনজীবী হিসেবে দায়িত্ব নেবেন, তা এখনো জানা যায়নি। তার বিরুদ্ধে হামাসকে বস্তুগত সহায়তা দেওয়ার ষড়যন্ত্র, সন্ত্রাসবাদে অর্থায়নের ষড়যন্ত্র এবং সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগ আনা হয়েছে।

প্রতিটি অভিযোগে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

মার্কিন সরকারের অভিযোগ, অন্তত ২০২৩ সাল থেকে হাসনা হামাসের শীর্ষ নেতা ও পরিচালনা পর্ষদের সদস্য গাজী হামাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আসছিলেন।