সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

চাঁদে আছড়ে পড়তে যাচ্ছে স্পেসএক্সের পরিত্যক্ত রকেট, পর্যবেক্ষণে বিজ্ঞানীরা

নিউজ ডেস্ক১ আগস্ট ২০২৬২ মিনিট পড়া
চাঁদে আছড়ে পড়তে যাচ্ছে স্পেসএক্সের পরিত্যক্ত রকেট, পর্যবেক্ষণে বিজ্ঞানীরা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চাঁদের বুকে আছড়ে পড়তে যাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের একটি পরিত্যক্ত রকেট। ঘণ্টায় প্রায় ৮৭০০ কিলোমিটার প্রচণ্ড গতিতে রকেটের অংশটি চন্দ্রপৃষ্ঠে আঘাত হানবে।

এর ফলে চাঁদে একটি বড় গর্ত তৈরির পাশাপাশি মহাকাশে বিপুল পরিমাণ ধূলিকণা ও ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়বে, যা পর্যবেক্ষণের জন্য মুখিয়ে আছেন বিশ্বজুড়ে জ্যোতির্বিজ্ঞানীরা।
মহাকাশ পর্যবেক্ষণ বিশেষজ্ঞদের মতে, চাঁদের পশ্চিম প্রান্তে অবস্থিত ‘আইনস্টাইন ক্রেটার’-এর কাছে এই সংঘর্ষ ঘটবে। ৪০ ফুট লম্বা এবং প্রায় সাড়ে ৪ হাজার কেজি ওজনের রকেটটি আঘাত হানার সময় ৩ টন টিএনটি বিস্ফোরণের সমতুল্য শক্তি উৎপন্ন হবে। এর প্রভাবে চন্দ্রপৃষ্ঠে প্রায় ৯০ ফুট চওড়া ও ১৬ ফুট গভীর গর্ত তৈরি হতে পারে।

সাধারণত প্রাকৃতিক উল্কাপাতের সময় আগে থেকে জানা যায় না। তবে এই ঘটনাটি আগে থেকে নিশ্চিত হওয়ায় গবেষণার এক বড় সুযোগ পাচ্ছেন বিজ্ঞানীরা। নাসার ‘লুনার রিকনসান্স অরবিটার’ এবং দক্ষিণ কোরিয়ার ‘দানুরি’ নামের কৃত্রিম উপগ্রহ মহাকাশ থেকে ঘটনাটি সরাসরি পর্যবেক্ষণ করবে এবং সংঘর্ষের আগের ও পরের ছবি সংগ্রহ করবে।

বিশ্লেষকরা বলছেন, এই নির্দিষ্ট রকেটের ধাক্কায় চাঁদের বড় কোনো ক্ষতি না হলেও, তা মহাকাশে অনিয়ন্ত্রিত আবর্জনা বৃদ্ধির ঝুঁকিকে স্পষ্ট করে তুলেছে।

ভবিষ্যতে চাঁদে আন্তর্জাতিক মহাকাশচারী ও স্থায়ী ঘাঁটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বিভিন্ন দেশের। তবে কক্ষপথে এভাবে পরিত্যক্ত রকেটের অংশ ভেসে বেড়ালে তা আগামী দিনের মহাকাশ মিশনের জন্য বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে।