সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

শিবনগরে চলছে ১৪৪ ধারা

নিউজ ডেস্ক২৯ এপ্রিল ২০১৭১ মিনিট পড়া
শিবনগরে চলছে ১৪৪ ধারা

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ত্রিমোহনী শিবনগর জঙ্গি আস্তানা এলাকার সাধারণের নিরাপত্তার ভেবে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি ঘটনার দিন থেকে।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সফিকুল ইসলাম বলেন, এখনও ত্রিমোহনী শিবনগর জঙ্গি আস্তানা এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম হাবিব সিল্কসিটিনিউজকে বলেন, বর্তমানে  ১৪৪ ধারা জারি রয়েছে। এটা তোলা হয়নি। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় কোন অপ্রিতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে, শুক্রবার রাত ৮টার দিকে চার জঙ্গির ময়না তদন্ত সম্পন্ন হয়। পরে গভীর রাতে শহরের পৌরসভা কবরস্থানে তাদের দাফন করা হয়।

প্রসঙ্গত, জঙ্গি আস্তানা সন্দেহে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগর এলাকার ওই বাড়িটি বুধবার (২৬ এপ্রিল) ঘিরে রাখে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। পরে ঢাকা থেকে সোয়াট টিম সেখানে গিয়ে অভিযান শুরু করে। পরদিন বৃহস্পতিবারও অভিযান চলে।

এতে চার জঙ্গি নিহত হয়। এ ঘটনায় বৃহস্পতিার বিকাল ওই বাড়ি থেকে জঙ্গি আবুর স্ত্রী সুমাইয়া ও মেয়ে মেয়ে সাজিদাকে জীবিত উদ্ধার করা হয়েছে। তিন মাসের অন্তঃসত্ত্বা সুমাইয়ার পায়ে গুলি লাগায় রাতে তাকে জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

স/আ