রাজশাহী

পদ্মায় নদীতে ডুবি: ২৪ ঘণ্টায় সন্ধান মেলেনি বাবা-ছেলের

নিউজ ডেস্ক২৯ জুলাই ২০২৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

পদ্মা নদীতে নৌকা ডুবে যাওয়ার ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও নিখোঁজ বাবা-ছেলেকে খুঁজে পাওয়া যায়নি। তাদের উদ্ধারে দ্বিতীয় দিনের মতো অভিযান পারিচালনা করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। এদিকে, নিখোঁজ আফছার আলী (৬০), তার ছেলে জিয়ারুল ইসলামের (৪০) অপেক্ষায় রয়েছে পরিবার।

এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর চরখানপুরের পদ্মার নদীর চর থেকে ঝাওগাছ নৌকা বোঝায় করে নিয়ে আসার পথে নৌকা ডুবিতে পবা উপজেলার শ্যামপুরের শান্তিনগর এলাকার আফছার আলী (৬০) তার ছেলে জিয়ারুল ইসলাম (৪০)। এই ঘটনায় জিয়ারুলের মা জাহেরা বেগম (৫৫) প্রাণে বেঁচে যান। তারা রাজশাহীর বড়কুঠি এলাকায় নৌকা ডুবিতে নিখোঁজ হলেও স্রোতের বিষয়টি মাথায় রেখে আশেপাশে এলাকায় অভিযান চালাচ্ছে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরী দল।

নিখোঁজ জিয়ারুলের মা জাহেরা বেগম বুধবার (২৯ জুলাই) বলেন- পানিতে ডুবে গেলে ভেসে যায়। কিন্তু তাদের পাওয়া গেল না। আল্লাহ জানে তাদের সঙ্গে শেষ দেখা হবে কিনা।

এদিকে, নিখোঁজ আফছার আলীর পবা উপজেলার শ্যামপুরের শান্তিনগর এলাকার বাড়িতে স্বজনদের সঙ্গে স্থানীয়দের ভিড়। বাড়িতে কান্না করছেন নিখোঁজ দুজনের স্ত্রী। সঙ্গে কান্না করছেন তাদের সন্তানেরাও। প্রতিবেশী-স্বজনরা তাদের সান্তনা দিচ্ছেন । একই পরিবারে এমনভাবে দুইজনের হারিয়ে যাওয়াতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।

এ বিষয়ে রাজশাহী সদর ফায়ার সার্ভিসের ডেপুটি ডিরেক্টর ফরহাদ হোসেন বলেন- নদীতে স্রেত রয়েছে। সকালে অভিযান পরিচালনা করার কথা ছিল। কিন্তু নৌকা না আসার কারণে দেরি হয়ে গেল। নৌকা আসছে, আসলেওই উদ্ধার অভিযান শুরু হবে। আমরা নদীর তীরবর্তি এলাকায় লোক পাঠিয়েছে। এছাড়া স্থানীয় থানাগুলোতে যোগাযোগ করেছি। তারা নদীতে কাউকে পেলে আমাদের খবর দেবে।

স/আর