রাজশাহী

রাজশাহীতে গ্রাম পুলিশের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, বাড়িতে আগুন

নিউজ ডেস্ক২৫ জুলাই ২০২৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর পবা উপজেলার হরিয়ানে গ্রাম পুলিশের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহীর পবা উপজেলার হরিয়ান পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই নারীর নাম ফরিদা খাতুন (৪০)। তাঁর স্বামী লালন শেখ পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ। ফরিদাকে রক্ষা করতে গেলে ছুরিকাঘাতে তাঁর ছেলে মো. ফয়সালও গুরুত্বর আহত হয়েছেন।

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল পুলিশ বক্সের সদস্যরা জানিয়েছেন, ফরিদা খাতুনকে মৃত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়েছে। আর তার ছেলে ফয়সাল আহত অবস্থায় ভর্তি করা হয়েছে।

হরিয়ান ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাবের আলী পালু জানান, শনিবার সন্ধ্যার কিছুক্ষণ পরেই পূর্ব শত্রুতার জের ধরে লালন শেখের স্ত্রী ফরিদার স্ত্রীর সাথে প্রতিবেশী মো. বাবুর স্ত্রীর ঝগড়া শুরু হয়। একপর্যায়ে বাবুর ছেলে মো. পরশ ক্ষিপ্ত হয়ে (১৮) ফরিদাকে ছুরিকাঘাত করে। এতে ফরিদা গুরুতর আহত হোন। এসময় তাঁকে বাঁচাতে গেলে ফরিদার ছেলে ফয়সাল আহমেদও গুরুতর আহত হোন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে ফরিদা মারা যান। এ ঘটনার পরে ক্ষুব্ধ গ্রামবাসী বাবুর বাড়িতে গিয়ে আগুন জ¦ালিয়ে দিয়েছেন। তবে তার আগেই বাবুর পরিবারের লোকজন পালিয়েছে।

স্থানীয় কাওসার আলী নামের একজন এলাকাবাসী জানান, পরশ খুবই উচ্ছৃঙ্খল ছেলে। সে যাকে-তাকে ধরে মারপিট করে। এলাকায় বখাটে নামে পরিচিত। তার কারণেই ফরিদাকে জীবন দিতে হলো। ফরিদার ছেলে ফয়সালের অবস্থাও আশঙ্কাজনক।

যোগাযোগ করা হলে রাজশাহীর কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কাদেরী বলেন, ‘নিহতের লাশ ময়নাতন্দ শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।