সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

সোনমকেই শিক্ষামন্ত্রী বানানো উচিত, কেজরিওয়ালের মত

নিউজ ডেস্ক১৭ জুলাই ২০২৬২ মিনিট পড়া
সোনমকেই শিক্ষামন্ত্রী বানানো উচিত, কেজরিওয়ালের মত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দিল্লীর সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল মনে করেন, সোনম ওয়াংচুককেই ভারতের শিক্ষামন্ত্রী নিয়োগ করা উচিত। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ২৮ জুন থেকে দিল্লির যন্তর মন্তরে আমরণ অনশন করছেন লাদাখের বিখ্যাত প্রকৌশলী, বিজ্ঞানী, শিক্ষা সংস্কারক এবং পরিবেশবাদী সোনম ওয়াংচুক।

বৃহস্পতিবার যন্তর মন্তরে ওয়াংচুকের সঙ্গে দেখা করতে গিয়ে কেজরিওয়াল বলেন, ‘ধর্মেন্দ্র প্রধানকে অপসারণ করে সোনম ওয়াংচুককে দেশের শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ করা উচিত।’

 

কেজরিওয়াল বলেন, বারবার প্রশ্নপত্র ফাঁসের কারণে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও তরুণদের উদ্বেগের সমাধান সরকারকে অবশ্যই করতে হবে।

তিনি বলেন, ‘প্রতিবছর পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয় এবং যুবসমাজকে এর খেসারত দিতে হয়। আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি যেন তারা শিক্ষার্থী ও ওয়াংচুকের কথা শোনে।

’

 

আন্না হাজারের সঙ্গে যন্তর মন্তরে ২০১১ সালের দুর্নীতিবিরোধী আন্দোলনের স্মৃতিচারণ করে কেজরিওয়াল বলেন, ‘আজ এখানে আসার সময় আমার ২০১১ সালের ৪ এপ্রিলের কথা মনে পড়ে গেল। তিন বছর পর, সেই সরকার ক্ষমতা হারিয়েছিল কারণ তারা জনগণের কথা শুনতে ব্যর্থ হয়েছিল।’

আমরণ অনশনের ২০ দিনে ওয়াংচুক ৯ কেজিরও বেশি ওজন হারিয়েছেন। তার ব্লাড প্রেসার ও ব্লাড সুগার নেমে যাচ্ছে।

বেড়ে গেছে ইউরিক এসিড।

 

এদিকে সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন ওয়াংচুককে তার অনশন শেষ করার আবেদন জানিয়েছে। বৃহস্পতিবার নেয়া এসোসিয়েশনের একটি প্রস্তাবে বলা হয়, সোনমের এই পদক্ষেপ জাতির বিবেককে জাগিয়ে তুলেছে।

এসোসিয়েশনের সভাপতি বিকাশ সিং বৃহস্পতিবার যন্তর মন্তর পরিদর্শন করেন এবং সোনমের কাছে একটি চিঠি হস্তান্তর করেন।

চিঠিতে বলা হয়েছে, ‘ভারতের একটি ভেঙ্গে পড়া ব্যবস্থার জন্য আপনার মারা যাওয়ার প্রয়োজন নেই।

আমরা চাই আপনি বেঁচে থাকুন, কাজ করুন এবং সামনে থেকে আমাদের নেতৃত্ব দিন।’

 

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছে। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে গত ২৮ জুন থেকে আমরণ অনশন শুরু করেন ওয়াংচুক। আন্দোলনেন অংশ হিসেবে আগামী ২০ জুলাই সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে ককরোচ পার্টি ‘সংসদ চলো’ কর্মসূচির ডাক দিয়েছে। সোনম ওয়াংচুক এক ভিডিও বার্তায় সবাইকে ২০ জুলাইয়ের কর্মসূচিতে শরিক হওয়ার ডাক দিয়েছেন।