রাজশাহী

লালপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক১৩ জুলাই ২০২৬১ মিনিট পড়া

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের লালপুরে পৃথক তিনটি অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই ২০২৬) দিবাগত রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন লালপুর উপজেলার সাঁইপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে এসএম নাদিম মোস্তফা এবং গোপালপুর পৌরসভার বৈদ্যনাথপুর এলাকার শামীম আহম্মেদের ছেলে মোঃ শিশির।

লালপুর থানা সূত্রে জানা যায়, আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই মোঃ রুস্তম আলী সঙ্গীয় ফোর্সের সহায়তায় অর্থঋণ আইনের একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামী এস এম নাদিম মোস্তফাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। নাটোর জেলা ও দায়রা জজ ২য় আদালত তাকে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৭ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অপরদিকে, লালপুর থানার এ.এস.আই মোঃ আনছার আলী একটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী মোঃ শিশিরকে গ্রেফতার করেন। তাকে নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ১মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।অন্যদিকে উপজেলার মোহরকয়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সেকেন্দার আলী ওরফে সেকেন কসাইয়ের ছেলে রেজাউল করিম (৪০) কে আটক করে আদালতে প্রেরণ করেছেন লালপুর থানা পুলিশ।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।