সিল্কসিটিনিউজ ডেস্ক :
ইউক্রেনের ওডেসা অঞ্চলে মালবাহী জাহাজে রাশিয়ার হামলায় তিনজন ক্রু নিহত হয়েছেন। এতে আরো পাঁচজন আহত হয়েছেন।
সোমবার (১৩ জুলাই) ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলেক্সি কুলেবা এবং ওডেসার আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার এই তথ্য নিশ্চিত করেছেন।
গভর্নর ওলেহ কিপার জানিয়েছেন, জাহাজটি টোগোর পতাকাধারী একটি বেসামরিক বাণিজ্যিক জাহাজ ছিল। খনিজ সার বহনকারী জাহাজটি হামলার সময় ওডেসা অঞ্চলে নোঙর করা ছিল।











