সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

‘দুই ভাতিজিকে আমাদের কাছে রাখবো’

নিউজ ডেস্ক২৮ এপ্রিল ২০১৭২ মিনিট পড়া
‘দুই ভাতিজিকে আমাদের কাছে রাখবো’

নিজস্ব প্রতিবেদক: ‘ভাবির কারণে আমার ভাইয়ের (আবু) আজকে এই পরিণতি। বিয়ের আগে আমার ভাই ভালোই ছিল, শ্বশুরবাড়ির লোকজন তাকে খারাপ করেছে। আমরা দুই ভাতিজিকে আমাদের কাছে রাখতে চাই। ওদেরকে আমাদের মতো মানুষ করতে চাই।’

আজ শুক্রবার সকাল ১০ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগর এলাকার নিজ বাড়িতে জঙ্গি আবুর খালাতো বোন ইনজিমার এসব কথা বলেন। পাশেই অসুস্থ অবস্থায় শুয়ে আছে জঙ্গি আবুল কালাম আজাদ ওরফে আবু ওরফে রফিকুল ইসলামের মা। আর বাবা ও ভাই ধান কাটতে সকালেই বেরিয়ে পড়েছে।

এদিকে, শিবগঞ্জের জঙ্গি আস্তানায় দুইদিন ব্যাপি অভিযান শেষে চার জঙ্গির মৃত্যু হয়েছে। এই অপারেশন ‘ইগল হান্ট’ চলা কালে জীবিত অবস্থায় দুইজনকে উদ্ধার করা হয়েছে। তবে ‘জঙ্গি আস্তানায়’ বোমা নিষ্ক্রিয় বাহিনীর সদস্যরা আসলে জঙ্গিদের লাশ ‍উদ্ধার করা হবে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম হাবিব সিল্কসিটিনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি সিল্কসিটিনিউজকে আরো বলেন, জঙ্গি আস্তানার ভেতরে বোমা নিষ্ক্রিয় বাহিনী প্রবেশ করে পরীক্ষা-নিরিক্ষা করবে তার পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে।

উল্লেখ্য, বুধবার সারাদিন জঙ্গি আস্তানা সন্দেহে চাঁপাইনবাবগঞ্জ জোর শিবগঞ্জ উপজেলাধীন শিবনগর এলাকার একটি বাড়ি ঘিরে রাখে আইন-শৃঙ্খলাবাহিনী। আবু মিয়া ও তার পরিবার ঘটনাস্থলের ভেতরে ছিল বলে দাবি করেন তারা।এরপর কাউন্টার টেরোরিজম ইউনিটের (সিটিটিসি) সোয়াট টিম ঘটনাস্থলে পৌঁছলে সন্ধ্যা সোয়া আবুর মা ও চাচির মাধ্যমে শেষবারের মতো তাকে আত্মসমর্পণের আহ্বান ও তার স্ত্রী ও সন্তানকে বের করে দেওয়ার আহ্বান জানানো হয়।

এতে তারা সাড়া না দেওয়ায় ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়িটি লক্ষ্য করে প্রথমে একটানা ও পরে থেমে থেমে গুলি ও সাউন্ড গ্রেনেড ছুড়ে মারে সোয়াট টিম। ‘ঈগল হান্ট’ নামের এই অভিযান ওই রাতে অভিযান অসমাপ্ত রাখার পর পরদিন বৃহস্পতিবার আবারও সেখানে গুলি ছোড়ে সোয়াট টিমের সদস্যরা।

বৃহস্পতিবার বিকালে সোয়াটের পক্ষ থেকে জানানো হয়, এ অভিযানে চার জঙ্গি নিহত হয়েছে এবং আহতাবস্থায় আবুর স্ত্রী ও সন্তানকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আজ শুক্রবার নিহত জঙ্গিদের মরদেহ উদ্ধার এবং গুলি ও বিস্ফোরকের সন্ধানে বাড়িটিতে সোয়াটের তল্লাশি চালানোর কথা রয়েছে।

 

স/আ