সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

জার্মানির স্টাড শহরে ভয়াবহ বন্দুক হামলায় নিহত ৫

নিউজ ডেস্ক২৯ জুন ২০২৬১ মিনিট পড়া
জার্মানির স্টাড শহরে ভয়াবহ বন্দুক হামলায় নিহত ৫

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জার্মানির উত্তরাঞ্চলীয় স্টাড শহরে ভয়াবহ বন্দুক হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। ইতোমধ্যে এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) এই ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ। খবর রয়টার্স
লুনেবুর্গ পুলিশ সদর দপ্তরের এক্স’য়ে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, জনসাধারণকে এলাকাটি এড়িয়ে চলার জন্য অনুরোধ করা হয়েছে।

 

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ঘটনাটি হামবুর্গের পশ্চিমে অবস্থিত প্রায় ৫০হাজার জনবসতির শহর স্টেডের একটি যুব কেন্দ্রের কাছে ঘটেছে।

হামলার পেছনে কী কারণ বা উদ্দেশ্য ছিল, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি।

পুলিশ ও তদন্তকারী কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখছেন।

ঘটনার পরপরই সেখানে ব্যাপক সংখ্যক জরুরি সেবা ও পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকাটি অবরুদ্ধ করে রেখেছে পুলিশ।