কামাল হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: শিবগঞ্জের জঙ্গি আস্তানায় অপারেশন ‘ইগল হান্ট’ শেষ হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ অভিযান শেষ বেলে ঘোষণা দেওয়া হয়। অভিযানের সময় জঙ্গি আস্তানার ওই বাড়ি থেকে চারটি লাশসহ দুজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
এর মধ্যে জঙ্গি আবুল কালাম আজাদ ওরফে আবু ওরফে রফিকুল ইসলামের লাশও রয়েছে। এছাড়াও জীবিত অবস্থায় আবুর তিন মাসের অন্ত:সত্তা স্ত্রী সুমাইয়া এবং তার এক মেয়েকে উদ্ধার করা হয়েছে। রাজশাহী রেঞ্জ ডিআইজ খুরশেদ হোসেন প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান।

পুলিশের ওই কর্মকর্তা আরো বলেন, যে চারটি লাশ উদ্ধার করা হয়েছে, তারা সকলেই আত্মঘাতি বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিহত হয়েছে। আর আবুর অন্ত:সত্তা স্ত্রী ও শিশুকে জীবিত অবস্থায় উদ্ধারের চেষ্টা চালানোর কারণেই অপারেশন ‘ঈগল হান্ট সম্পন্ন হতে অনেকটা সময় লেগেছে বলেও দাবি করেন খুরশেদ হোসেন। তবে নিহত অন্য তিনজনের পরিচয় নিশ্চিত করেননি তিনি।
এর আগে বৃহস্পতিবার বিকেল বিকেল ৫টা ২০ মিনিটের দিকে একটা এ্যাম্বুলেন্সে করে ওই বাড়ির ভিতর থেকে আবুর মেয়ে নুরি শিশু (৭) ও বিকেল ৫টার দিকে তিন মাসের অন্ত:সত্তা স্ত্রী সুমাইয়াকে আহত অবস্থায় উদ্ধার করে সোয়াট ।
প্রসঙ্গত, বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো সকাল নয়টার দিকে অভিযান শুরু হওয়ার পর থেকেই থেমে থেমে এ গুলির শব্দ শোনা যায়। এরপর দুপুর ১২টার দিকে মাইকিং করে ফের জঙ্গিদের আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। কিন্তু তারপরেও তাদের পক্ষ থেকে কোনো সাড়া-শব্দ পাওয়া যায়নি। তখন থেকেই মূহুর্মূহু গুলির শব্দ ও বড় ধরনের বিস্ফোরণের শব্দ ভেসে আসতে থাকে। আরো বেড়ে যায় ঘটনাস্থল থেকে।
এর আগে গতকাল বুধবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে সোয়াট সদস্যরা এ অভিযান শুরু করেন। এরপর থেকেই সেখানে গুলির শব্দ ভেসে আসতে থাকে। মাঝে ৪-৫টি বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর কিছুক্ষণ পর রাত নয়টার দিকে অপারেশন স্থগিত করা হয়। রাতের আধারের কারণে গতকাল অভিযান সাময়িক স্থগিত করে সোয়াট।
প্রত্যক্ষদর্শীরা সিল্কসিটি নিউজকে জানায়, সকালে অভিযান শুরু হওয়ার পরে বেলা সাড়ে ১১টার দিকে জঙ্গি আস্তানা থেকে লাশ নিতে কয়েকটি কফিন নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলের পাশে। এছাড়াও কয়েকজন ডোমকেও ডাকা হয়। কিন্তু কিছুক্ষণ পরেই ভিতরে জঙ্গিদের কাউকে অবস্থান নিতে দেখা যায় বলে ধারনা করেন আইনশৃঙ্খলা বাহিনী। এর পর মোইকযোগে তাদের আত্মসমর্পণের জন্য ফের অনুরোধ করা হয়। কিন্তু তাতে কোনো সাড়া-শব্দ না পাওয়ায় পরবর্তিতে শুরু হয় গুলির শব্দ।
গতকাল বুধবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে অপারেশন ‘ঈগল হান্ট’ শুরুর আগে আশ-পাশ থেকে সব মিডিয়াকর্মী ও উৎসক জনতাকে সরিয়ে দেওয়া। এর আগে বুধবার বিকেল ৫টার দিকে ২টি হেলিকপ্টারে করে সোয়াট সদস্যরা শিবগঞ্জ স্টেডিয়ামে অবতরণ করেন। এরপর তারা ঘটনাস্থলে পৌঁছেন। তার আগে গতকাল ভোর থেকেই শিবগঞ্জের ওই জঙ্গ আস্তানাটি ঘিরে রাখে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। এরপর তাদের লক্ষ্য করে বাড়ির ভিতর থেকে গুলি ছোড়া হলে ডাকা হয় সোয়াট সদস্যদের।
অপারেশন ‘ঈগল হান্ট’ শুরুর আগে জঙ্গি রফিকুল ইসলাম ওরফে আবুর মা ফুলজানকে নিয়ে যাওয়া তাদের বাড়ির কাছে। তার মায়ের সাহায্যে ওই বাড়িতে অবস্থানকারীদের আত্মসমর্পণের চেষ্টা চালানো হয়। কিন্তু তাতে কোনো সাড়া দেয়নি জঙ্গি আবু। এরপরই অভিযান শুরু করা হয়।
এর আগে শিবগঞ্জের চককীর্তি ইউনিয়নের ত্রিমোহিনী চাতরা বাজারের শিবনগর এলাকায় ভোর সাড়ে ৫টা থেকে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহের একটি বাড়ি ঘিরে রাখে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা।
স/আর









