সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

নিউজ ডেস্ক১৭ জুন ২০২৬১ মিনিট পড়া
মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইরান যেকোনও মুহূর্তে হরমুজ প্রণালিতে প্রবেশাধিকার কার্যকরভাবে বন্ধ করে দেওয়ার সক্ষমতা অর্জন করেছে। যুক্তরাষ্ট্রের একাধিক গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর এই তথ্য উঠে এসেছে বলে বিষয়টির সঙ্গে অবগত অন্তত তিনটি মার্কিন সূত্র জানিয়েছে।

মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে সংঘাতের পর ইরান হরমুজ প্রণালি কার্যকরভাবে বন্ধ করে দেওয়ার সক্ষমতা অর্জন করেছে। এর ফলে বৈশ্বিক অর্থনীতির ওপর তেহরানের হাতে একটি শক্তিশালী নতুন হাতিয়ার চলে এসেছে বলে মার্কিন গোয়েন্দা মূল্যায়নে উঠে এসেছে।

মার্কিন গোয়েন্দাদের এই পর্যবেক্ষণে পরমাণু আলোচনার আগে এই কৌশলগত নৌপথটি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে আগামী শুক্রবার যে রূপরেখা চুক্তি আনুষ্ঠানিকভাবে সই হওয়ার কথা রয়েছে, তা সত্ত্বেও ইরান সাম্প্রতিক সংঘাতের সময় এটি প্রমাণ করেছে, তারা এই প্রণালিতে প্রবেশাধিকার ব্যাহত করতে পারে এবং ভবিষ্যতেও সেটি করতে সক্ষম।

মার্কিন গোয়েন্দা পর্যবেক্ষণের বিষয়ে অবগত একটি সূত্র দেশটির সংবাদমাধ্যম সিএনএনকে বলেছে, ‘‘আমরা এখন ইরানের হাতে কার্যত এই প্রণালির নিয়ন্ত্রণ তুলে দিয়েছি—যা যেকোনও পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী এক অস্ত্র।’’

সূত্রটি বলেছে, যুদ্ধ এক ধরনের চাপ সৃষ্টির কৌশল হিসেবে এ ধরনের পথ ব্যবহারের ব্যাপারে তেহরানের চিন্তাভাবনাকে আমূল বদলে দিয়েছে।

সূত্র: সিএনএন।