ওগাঁর মান্দা উপজেলায় পানিতে ডুবে রাফিয়া নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার ভারশোঁ ইউনিয়নের শগুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাফিয়া ওই গ্রামের আব্দুল বারিকের কন্যা।
পরিবার সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

এক পর্যায়ে স্থানীয়রা বাড়ির পাশের ডোবার পানি থেকে রাফিয়াকে উদ্ধার করেন।
পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।









