সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

দিল্লিতে রাহুল-অভিষেক বৈঠক, রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে

নিউজ ডেস্ক১০ জুন ২০২৬১ মিনিট পড়া
দিল্লিতে রাহুল-অভিষেক বৈঠক, রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের রাজধানী নয়াদিল্লিতে কংগ্রেসের শীর্ষ নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার (১০ জুন) নয়াদিল্লির ১০ নম্বর জনপথে অনুষ্ঠিত বৈঠকে রাহুল গান্ধী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখোমুখি আলোচনা করেন। তবে বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এর একদিন আগে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধীর সঙ্গে আলোচনা করেছিলেন।

পরপর এই দুই বৈঠককে কেন্দ্র করে বিরোধী শিবিরে রাজনৈতিক আগ্রহ তৈরি হয়েছে। যদিও আলোচনার বিস্তারিত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে বিরোধী জোট ইন্ডিয়া ব্লক-এর শরিক দলগুলোর মধ্যে সমন্বয় প্রসঙ্গে এসব যোগাযোগ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।