সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

হরমুজে তেলের ট্যাংকারে আগুন, নিরাপদ আছেন নাবিকরা

নিউজ ডেস্ক৮ জুন ২০২৬১ মিনিট পড়া
হরমুজে তেলের ট্যাংকারে আগুন, নিরাপদ আছেন নাবিকরা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালির দক্ষিণে এমটি মারিভেক্স নামের একটি তেল ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে জাহাজে থাকা ২৪ জন ভারতীয় নাবিকের সবাই নিরাপদ আছেন।

সোমবার (৮ জুন) ভারতের নৌপরিবহন মন্ত্রণালয় এবং ওমানের ভারতীয় দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে। খবর গলফ নিউজ
পশ্চিম এশিয়ার ঘটনাবলি নিয়ে একটি আন্ত মন্ত্রণালয় ব্রিফিংয়ে ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়ের পরিচালক ওপেশ কুমার শর্মা জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী জাহাজের সব ভারতীয় নাবিকরা সম্পূর্ণ নিরাপদে আছেন।

হরমুজ প্রণালির দক্ষিণে চলাচলকারী তেলবাহী ট্যাংকারটি স্থানীয় সময় দেড়টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজটি খালি অবস্থায় চলছিল এবং সে সময় এতে কোনো পণ্য ছিল না।