সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

মসলা বিক্রেতা থেকে জঙ্গি আবু!

নিউজ ডেস্ক২৬ এপ্রিল ২০১৭২ মিনিট পড়া
মসলা বিক্রেতা থেকে জঙ্গি আবু!

ভ্রামম্যাণ প্রতিনিধি:

আবুল কালাম আজদ ওরফে আবুর (৩২)। শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগর গ্রামে আফসার আলী ও ফুলসানা বেগমের ছেলে। আবু পেশায় একজন মসলা বিক্রেতা ছিল। তিনি হাটে বাজারে পাটি বিছিয়ে মসলা বিক্রি করতেন। তিনি বাড়ির কাছের চাতরা ফাজিল মাদ্রাসায় অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন বলে জানায় প্রতিবেশীরা।

মা ফুলসানা বেগম বলেন, পরিবারের যোগাযোগ ছিল না তার। ৮ বছর আগে উপজেলার আব্বাস বাজার এলাকার রুহুল আমিনের মেয়ে সুমাইয়ার সঙ্গে বিয়ে হয় আবুর। বিয়ের কয়েক মাস পর থেকেই তার ছেলে শ্বশুর বাড়িতে থাকত। আবুর দুই মেয়ে। বাবা-মায়ের সঙ্গে আবুর খুব বেশি যোগাযোগ ছিল না, তবে মাঝে মধ্যে রাস্তায় দেখা সাক্ষাৎ হত।

প্রতিবেশী জানান, আবু শ্বশুরের বাড়ি ও সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে ঈদ উদযাপন করত। এনিয়ে তার বাবার সঙ্গে আবুর মত পার্থক্য ছিল। শ্বশুর বাড়ি গিয়েই আবু এসব আলাদা রীতিনীতি গ্রহণ করে। বাবা এ নিয়ে তাকে অনেক বুঝিয়েছে কিন্তু আবু এ সব ছাড়েনি।

স্থানীয়রা আরো জানান, সাধারণত মসজিদে জামায়াত শেষ হওয়ার পর আবুসহ কয়েকজন মিলে নামাজ পড়ত। আবু বিয়ের কিছুদিন পর থেকে শ্বশুর বাড়িতে থাকত, সর্বশেষ বাবার বাড়িতে কিছুদিন ছিল। এরপর বাবার সঙ্গে ঝগড়া হওয়ায় তাকে বাড়ি থেকে বের করে দেন তার বাবা। পরে আবু তার বাড়ির আধা কিলোমিটার দূরে জেন্টু বিশ্বাসের একটি অব্যবহৃত বাড়ি ভাড়া নেয়।

বাড়ির মালিক জেন্টু বিশ্বাস তাকে মূলত বাড়িটি দেখা-শুনার জন্য বিদ্যুৎ বিলসহ সামান্য টাকায় ভাড়া দেন বলে বাড়ির মালিকের ছেলে আনারুল ইসলাম বাবুল জানান। গত ফেব্রুয়ারি থেকে তাদের বাড়িটি ভাড়া নিয়েছিল আবু।

স/অ