সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

বারে তর্কাতর্কি, রাস্তায় তরুণীকে গাড়িচাপা দিয়ে হত্যা

নিউজ ডেস্ক১ জুন ২০২৬২ মিনিট পড়া
বারে তর্কাতর্কি, রাস্তায় তরুণীকে গাড়িচাপা দিয়ে হত্যা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ভারতের চেন্নাইয়ের একটি বারে দুই দলের মধ্যকার বিরোধের কারণে এক তরুণীকে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত তরুণীর নাম ইয়ান্সি (১৮)।

তিনি তামিলনাড়ুর ভিল্লুপুরমে বসবাসকারী একজন শ্রীলঙ্কান শরণার্থী। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিন যুবককে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানিয়েছে, রাতে একটি বারের ভেতরে ইয়ান্সি ও তার বন্ধুদের সঙ্গে অন্য একটি দলের ঝগড়া শুরু হয়। বারের বাউন্সাররা দুই দলকে বাইরে বের করে দেওয়ার পরও তাদের বিবাদ কমেনি।

পরে ইয়ান্সি ও তার বন্ধুরা যখন একটি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন, তখন তারা প্রতিপক্ষ যুবকদের একটি গাড়ির দেখা পান। কথা-কাটাকাটির একপর্যায়ে ইয়ান্সির বন্ধুরা ওই গাড়িটি লক্ষ্য করে পাথর ছুড়লে যুবকরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর তারা গাড়ি নিয়ে মোটরসাইকেলটিকে ধাওয়া করে এবং পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার চোটে ইয়ান্সি রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তার ১৭ বছর বয়সী এক বান্ধবীও গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে বালামুরুগান (২১), জোশুয়া (১৯) ও কিশোর কুমার (১৯) নামে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। বাকি পলাতকদের খুঁজছে বিশেষ পুলিশ দল। এদিকে, সরকারি নিয়ম ভেঙে ১৮ বছরের কম বয়সীদের ভেতরে ঢুকতে দেওয়ার অপরাধে প্রশাসন ওই বারটি বন্ধ করে দিয়েছে। নিহত ইয়ান্সির পরিবার এই হত্যাকাণ্ডের কঠোর শাস্তি দাবি করেছে।

সূত্র : এনডিটিভি