সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে মাদ্রাসার জমি দখলের অভিযোগে প্রধান শিক্ষকের কারাদণ্ড

নিউজ ডেস্ক২৫ এপ্রিল ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জে মাদ্রাসার জমি দখলের অভিযোগে প্রধান শিক্ষকের কারাদণ্ড

ভ্রাম্যমান প্রতিনিধি:
শিবগঞ্জে মাদ্রাসার জমি দখলের অভিযোগ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান মাসুদকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

দণ্ডপ্রাপ্ত কামরুজ্জামান মাসুদ উপজেলার ধাইনগর ইউনিয়নের গোসাইবাড়ি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. শফিকুল ইসলাম জানান, ইউএনও এবং উপজেলা শিক্ষা কর্মকর্তার নাম ভাঙিয়ে গোসাইবাড়ি মাদ্রাসার জমি দখলে জড়িত  থাকার অভিযোগে কামরুজ্জামান ওরফে মাসুদকে আটক করা হয়।

সোমবার বিকেলে ভ্রাম্যমান আদালতে তাকে হাজির করলে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় উপজেলা নিবার্হী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম।

 

স/আ