রাজশাহী

রাজশাহী মহানগরের কেন্দ্রীয় শহীদ মিনারে  ফ্রি ওয়াই-ফাই জোন স্থাপনের

নিউজ ডেস্ক৩০ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী মহানগরে জনকল্যাণমূলক একটি উদ্যোগ হিসেবে ফ্রি ওয়াই-ফাই জোন স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। তারেক রহমানের  পাড়া-মহল্লায় ফ্রি ওয়াই-ফাই প্রদানের অঙ্গীকারকে সামনে রেখে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান রফিকুল ইসলাম রবি।

বৃহস্পতিবার ৩০ এপ্রিল রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবির মাধ্যমে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আধুনিক ও সুবিধাজনক একটি ফ্রি ওয়াই-ফাই জোন চালুর করা হয়েছে ।

এই সেবার মাধ্যমে শিক্ষার্থী, তরুণ প্রজন্ম এবং সাধারণ মানুষ সহজেই ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবে। ফলে জ্ঞান অর্জন, দক্ষতা উন্নয়ন এবং প্রয়োজনীয় তথ্যপ্রাপ্তি আরও সহজ হবে বলে মনে করছেন।

এই সময় তিনি বলেন : এটি কেবল প্রযুক্তিগত সুবিধা নয়; বরং একটি প্রগতিশীল ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নগরবাসীর দোরগোড়ায় প্রযুক্তি পৌঁছে দিয়ে একটি ডিজিটাল ও সচেতন সমাজ গড়ে তোলার লক্ষ্য নিয়েই এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এদিকে স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের প্রত্যাশা, দ্রুত সময়ের মধ্যেই প্রকল্পটি বাস্তবায়িত হবে এবং নগরীর সর্বস্তরের মানুষ এর সুফল ভোগ করতে পারবে।

এবং জনসেবা সব সময় তিনি করে আসেন এবং ভবিষ্যতেও করবেন এই সময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।