সিল্কসিটিনিউজ ডেস্ক :
সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ।
নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি এবং মোস্তাফিজুর রহমানের পাঁচ উইকেটে সহজেই জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।

বৃহস্পতিবার চট্টগ্রামে টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। আগের দুই ম্যাচে একটি করে জয় পাওয়ায় তৃতীয় ম্যাচ পরিণত হয় অঘোষিত ফাইনালে।
এদিন সেঞ্চুরির দেখা পেয়েছেন বাংলাদেশের টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত। আর ৭৬ রান করেছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে ২৬৫ রানের চ্যালেঞ্জিং স্কোর করে স্বাগতিকরা।
বোলিংয়েও দাপট দেখিয়েছেন বাংলাদেশের বোলাররা। মোস্তাফিজুর রহমান একাই তুলে নিয়েছেন নিউজিল্যান্ডের পাঁচটি উইকেট।
সূত্র: বিবিসি বাংলা









