সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ

নিউজ ডেস্ক২৩ এপ্রিল ২০১৭১ মিনিট পড়া
ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ

ভ্রাম্যমান প্রতিনিধি:
ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা ছাত্র কল্যাণ সমিতি প্রতি বছরের মত এ বছরও সম্প্রতি বনভোজন ও নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও জয়নুল আবেদীন স্মৃতি সংগ্রহশালা।

 

অনুষ্ঠানে ঢাকাস্থ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রায় ৩০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকাস্থ শিবগঞ্জের কৃতিসন্তান শিবগঞ্জ উপজেলা ছাত্র কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম, পিপিএম।

 

উক্ত অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের প্রায় ৫০ জন শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান, অতিরিক্ত তৌহিদুল ইসলাম রানা, ফজলুল হক মুসলিম হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহ্ফুজুর রহমানসহ ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা ছাত্র কল্যাণ সমিতির উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ছাত্র সমিতির সভাপতি মো. ফরহাদ আলী। অনুষ্ঠানটি সঞ্চালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র সমিতির সাধারণ সম্পাদক মো. মসিদুর রহমান।

স/অ