সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে উত্যক্তকারী বন্ধুদের ছাড়াতে এসে শ্রীঘরে ওরা ১১ জন

নিউজ ডেস্ক২৩ এপ্রিল ২০১৭২ মিনিট পড়া
শিবগঞ্জে উত্যক্তকারী বন্ধুদের ছাড়াতে এসে শ্রীঘরে ওরা ১১ জন

ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছাত্রীদের উত্যক্ত করার অপরাধে পাঁচজন বখাটে বন্ধুদের ছাড়াতে এসে ১১ জনকে শ্রীঘরে পাঠিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার সকাল ১০টার দিকে তাদের তিনদিন করে বিনাশ্রম কারাদণ্ডদিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়।
জানা গেছে, শনিবার বিকেলে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের জানু ধুমারবাগান এলাকায় পাঁচজন সপ্তম শ্রেণীর ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় পাঁচজন বখাটে যুবক তাদের উত্যক্ত করে। এ সময় এলাকাবাসী ওই পাঁচজন বখাটেকে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।


আটককৃতরা হল, সোনামসজিদ এলাকার মির্জাপুর গ্রামের মুখলেসুরের ছেলে নাহিদ (১৯), একই গ্রামের নজরুল ইসলামের ছেলে সোহেল (১৮), আবদুল কুদ্দুশের ছেলে আবদুর রাজ্জাক (২২), শহিদুল ইসলামের ছেলে সুজন (১৮) ও নরসিংহপুর ইংলিশ গ্রামের দিলশাদ আলীর ছেলে নাজমুল (২৬)।
রাতে পুলিশ ভ্রাম্যমান আদালতে হাজির করলে বখাটে পাঁচজনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম। রোববার সকাল ১১টার দিকে দণ্ডপ্রাপ্ত পাঁচজনকে জেলহাজতে প্রেরণ করে পুলিশ। অপরদিকে রোববার সকাল ১০টার দিকে ওই পাঁচজন বখাটে বন্ধুদের ১১ জন তাদের ছাড়াতে যায়। এ সময় ওই ১১ জনকেও তিনদিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে একই ভ্রাম্যমান আদালত।
দণ্ডপ্রাপ্তরা হল, সোনামসজিদ এলাকার মির্জাপুর গ্রামের মুখলেসুর রহমান পালানুর ছেলে নাইম (২০), একই গ্রামের আরশাদের ছেলে মাযহারুল (১৮), খাইরুলের ছেলে বাদশা মিয়া (১৯), জমশেদের ছেলে নাজমুল হক (১৯), হুমায়নের ছেলে মুক্তার আলী (১৯), মোস্তফার ছেলে জামিরুল (২০), বিশারতের ছেলে পলাশ (১৮), এনামুল হকের ছেলে সিরাজুল হক (১৯), আকতার হোসেনের ছেলে হযরত আলী (১৯), কর্ণখালী গ্রামের মফিজের ছেলে শরিফুল ইসলাম (২১) ও হাউসনগর গ্রামের তৈমুর রহমানের ছেলে আসমাউল হুসনা (১৯)।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম সিল্কসিটি নিউজকে বলেন,  ছাত্রীদের উত্যক্ত করার অপরাধে দণ্ডপ্রাপ্ত পাঁচ বখাটে বন্ধুদের স্বভাব-চরিত্র ভাল বলে জানায় এবং তাদের সাজা কমানোর জন্য সুপারিশ করে। এরপর তাদের  ১১ জনকে ১৮৬০ এর ১৮৬ ধারায় অপরাধে তিনদিন করে বিনাশ্রম কারাদ- দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

স/শ