সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

নববর্ষকে সাম্প্রদায়িক উস্কানি: চাঁপাইনবাবগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক২৩ এপ্রিল ২০১৭১ মিনিট পড়া
নববর্ষকে সাম্প্রদায়িক উস্কানি: চাঁপাইনবাবগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা দাবিতে মানববন্ধন

ভ্রাম্যমান প্রতিনিধি:
বাংলা নববর্ষ নিয়ে কটুক্তি ও সাম্প্রদায়িক উস্কানির দায়ে চাঁপাইনবাবগঞ্জের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাদরুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নাগরিক সমাজ। রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

 
সম্প্রতি হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ম্যাগাজিন ‘মঞ্জরী’ তে ‘বাংলা নববর্ষ : ইতিহাস, উদযাপন-রীতি ও আমাদের সংস্কৃতি’ শিরোনামে প্রকাশিত প্রবন্ধে বাদরুল ইসলাম লিখেছিলেন, ‘ বাংলা নববর্ষ মুসলমানদের সংস্কৃতি ও জীবনাচারের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এটি মূলত হিন্দু সংস্কৃতিরই প্রতিরূপ। এ উৎসব বাংলাদেশি মুসলমানের ঈমান-আকিদা ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে তা সঙ্গতিপূর্ণ নয়। এটা আমাদের জন্য বিজাতীয় অপসংস্কৃতি।’

 
ওই লেখায় বাংলা নববর্ষকে কটুক্তি করা হয়েছে এবং সম্প্রদায়িক উস্কানির চেষ্টা করা হয়েছে দাবি করে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলা কর্মসূচিতে বক্তব্য রাখেন নাগরিক সমাজের আহ্বায়ক মনিম উদ দৌলা চৌধুরী, অ্যাডভোকেট আব্দুস সামাদ, সাংবাদিক শহীদুল হুদা অলক প্রমুখ।

 
বক্তারা বলেন, একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যাগাজিনে বাংলা নববর্ষ নিয়ে লেখায় যে উস্কানিমূলক বক্তব্য উপস্থাপিত হয়েছে তা রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে। ওই লেখায় প্রকাশ্যে সম্প্রদায়িক বিষবাষ্প ছড়ানো হয়েছে। তারা প্রবন্ধের লেখক শিক্ষক বাদরুল ইসলামের কঠোর শাস্তির দাবি করেন।
স/শ