পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর পুঠিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে সকাল সোয়া ৮টায় আনান্দ শোভাযাত্রা বের করা হয়।
বর্ণাঢ্য এই শোভাযাত্রা ও বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৬ রাজশাহী (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

শোভাযাত্রায় উপজেলা প্রশাসন, বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীসহ সাধারণ মানুষ অংশ গ্রহন করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
আলোচনাসভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সালমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর ফরিদুল ইসলাম ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আতিকুর রহমান আতিক।
অনুষ্ঠানে উপজেলা শিল্পকলা একাডেমী, উপজেলা জাসাসসহ বিভিন সংগঠন সংগীত ও নৃত্য পরিবেশন করে।
এছাড়া উপজেলা প্রশাসন আয়োজনে পান্তা, চিড়া-দইসহ বাংগালী খাবারের আয়োজন করা হয়। বৈশাখ কে কেন্দ্র করে পরিষদ চত্বরে দিনব্যাপী মেলার আয়োজন চলছে। মেলায় মিঠাই মিষ্টান্নসহ গ্রামীন ঐতিহ্যের বেশ কিছু স্টল অংশ নিয়েছে।









