নাটোর

লালপুরে  প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক১১ এপ্রিল ২০২৬২ মিনিট পড়া

লালপুর (নাটোর) প্রতিনিধি :

নাটোরের লালপুরে ঈশ্বরদী ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল ২০২৬) সকালে গৌরীপুর স্কুল এন্ড কলেজ মাঠে ঈশ্বরদী ইউনিয়ন পর্যায়ের এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

২নং ঈশ্বরদী ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে মোট ১০টি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। ছেলেদের ও মেয়েদের পৃথক দুটি গ্রুপে বিভক্ত করে ১০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এই ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ছেলেদের গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার্সআপ হয় তিলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে মেয়েদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে পালিদেহা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার্সআপ হয়েছে নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ দুলাল উদ্দিন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু তার বক্তব্যে বলেন,“শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।

এসময় উপস্থিত ছিলেন তিলোকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোছা: তাসলিমা খাতুন, সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোছাঃ লুৎফুন্নাহার, কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে হাবিবা খানম, নিমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বছির আহাম্মেদ, নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দিন, সবুজ ছায়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক কল্যাণময় প্রামানিক, পালিদেহা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ইসমাইল হোসেন সহ খেলা পরিচালনা কমিটির সদস্য, সাংবাদিক ও স্থানীয় জনসাধারণ।