রাজশাহী

আইসিসিআরের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে উৎসবমুখর আয়োজন

নিউজ ডেস্ক৯ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর)-এর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে ভারতীয় সহকারী হাই কমিশন, রাজশাহী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে কূটনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্ব, সাংস্কৃতিক আদান-প্রদান ও পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে।

অনুষ্ঠানে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা ও তা নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সম্প্রীতি বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়।