সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

জঙ্গীবাদ মুক্ত বাংলাদেশ গড়তে চাঁপাইনবাবগঞ্জে জাসদের মানববন্ধন

নিউজ ডেস্ক২২ এপ্রিল ২০১৭১ মিনিট পড়া
জঙ্গীবাদ মুক্ত বাংলাদেশ গড়তে চাঁপাইনবাবগঞ্জে জাসদের মানববন্ধন

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
জঙ্গীবাদ মুক্ত বাংলাদেশ গড়তে, রাজনীতিতে একবার রাজাকার-একবার মুক্তিযোদ্ধার সরকার মিউজিক্যাল চেয়ারের খেলা বন্ধের দাবীতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

 

শনিবার বেলা সাড়ে ১১টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে চাঁপাইনবাবগঞ্জ জেলা জাসদের উদ্যোগে ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুনির, সদর উপজেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম পিন্টু, জেলা যুবজোটের সভাপতি তরিকুল ইসলাম, জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি আব্দুল মজিদ প্রমুখ।

 

মানববন্ধনে বক্তারা বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের হেফাজতে ইসলামের সাথে আতাঁতের দৃশ্যমান কার্যক্রমের তীব্র নিন্দা জানান।

স/অ