নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ১১টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার ষোলমাইল ও রুদ্রপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানকালে পরিবেশবিধি লঙ্ঘনের দায়ে দুইটি ইটভাটাকে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে কোদলাদিঘর এলাকার মেসার্স বন্ধন ব্রিকসকে ৩ লাখ টাকা এবং রুদ্রপুর এলাকার মেসার্স এসকেবি ব্রিকসকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া ভূইয়াগাতি এলাকার মেসার্স এস অ্যান্ড বি ব্রিকসকে চলতি এপ্রিল মাসের মধ্যে সh কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন। এ সময় আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. শাহিন আলম, সহকারী পরিচালক তুহিন আলমসহ প্রমুখ।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশবিধি অমান্য করে পরিচালিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।









