রাজশাহীর খবর

জয়পুরহাটে পৃথক ঘটনায় দু’জনের মৃত্যু

নিউজ ডেস্ক২৯ জুলাই ২০১৬২ মিনিট পড়া

জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে পানিতে ডুবে শিশুর এবং বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে শ্যমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে জেলার সদর উপজেলা ও বৃহস্পতিবার রাতে পাঁচবিবিতে এ দুর্ঘটনা ঘটে।

সদর উপজেলার বড় তাজপুর সোনারপাড়া গ্রামে শুক্রবার সকালে পানিতে ডুবে রিফাত হোসেন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রিফাত ওই গ্রামের বাবুল হোসেনের ছেলে এবং সে স্থানীয় সরকারি বড়-তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
রিফাতের পরিবার ও গ্রামবাসীরা জানান, রিফাত তার সহপাঠিদের সাথে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে সাঁতার কাটার সময় অন্যান্যরা পুকুর পাড়ে পৌঁছিলেও রিফাত পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে এলাকাবাসীরা ওই পুকুর থেকে রিফাতকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।
অন্যদিকে পাঁচবিবি উপজেলার আয়মা-জামালপুর গ্রামে বৃহস্পতিবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মশিউর রহমান (৪০) নামে এক গৃহ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত মশিউর একই উপজেলার জয়নাল আবেদীনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান,ওই গ্রামের একটি নির্মাণাধীন বিল্ডিং এ বৃহস্পতিবার বিকেলে গৃহ-নির্মাণের কাজ করা সময় পাম্পের বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে তিনি গুরতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
জয়পুরহাটের সহকারি পুলিশ সুপার (সার্কেল) অশোক কুমার পাল ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেছেন।

স/আর