সদ্য প্রকাশিত
রাজশাহীর খবর

রাজশাহীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু

নিউজ ডেস্ক১৮ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
রাজশাহীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিবেদক:

সারা দেশের ন্যায় রাজশাহীতেও শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৬। সচেতনতা প্রশিক্ষণ ও প্রস্তুতি ভূমিকম্প মোকাবেলার সর্বোত্তম উপায় এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সারাদেশব্যাপী এ সপ্তাহ পালিত হচ্ছে।

 

এ সপ্তাহ উপলক্ষে গতকাল রোববার নগরীতে যান্ত্রীক র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের উদ্যোগে এ র‌্যালী অনুষ্ঠিত হয়।

 

র‌্যালীর উদ্বোধন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের সহকারী পরিচালক আহসানুল কবির। র‌্যালীর নেতৃত্বদেন অত্র স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শরীফুল ইসলাম।

 

উপস্থিত ছিলেন অত্র স্টেশনের ফোরম্যান  ওয়ার হাউজ ইন্সপেক্টর আব্দুর রব, শহিদুল ইসলাম ও মেহফুজ তানজিল, স্টেশন অফিসার ওমর ফারুকসহ স্টেশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। ওয়াটার মিক্স টু হুইলার হুন্ডা, পানিবাহী গাড়ী, আরটি গাড়ী, ফোম ডেন্ডার, লাইট ইউনিট, দ্বিতীয়কল গাড়ী, ২টি ফোটনগাড়ী, এ্যাম্বুলেন্সসহ বিভিন্ন প্রকার ৮টি গাড়ী নিয়ে র‌্যালীটি অত্র স্টেশন থেকে শুরু হয়ে নগরীর কোর্ট, কাশিয়াডাঙ্গা, রেলস্টেশন, ভদ্রা, তালাইমারী সড়ক প্রদক্ষিণ শেষে স্টেশনে এসে র‌্যালীটি শেষ হয়। এসময় র‌্যালী থেকে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়।

স/আর