সদ্য প্রকাশিত
রোহিঙ্গাদের ওপর জেনোসাইড চালিয়েছে মিয়ানমার, আইসিজের রায় কোন ইউপিতে কবে নির্বাচন, তালিকা প্রকাশ করল ইসি আগুন সন্ত্রাস’ রোধে চব্বিশের আন্দোলনের মতো প্রস্তুত হোন-প্রধানমন্ত্রী রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটার নথি সংগ্রহ রাজশাহীতে গভীর রাতে বিআরটিসি বাস ও রেল লাইনে আগুন দুর্গাপুরে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা রামেক হাসপাতালের তিনটি বিভাগে পোস্টগ্র্যাজুয়েট লাইব্রেরি উদ্বোধন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ও যুক্তরাজ্যের হাইকমিশনারের বৈঠক ২৫ কোটি টাকা আত্মসাৎ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড এবার গোপালগঞ্জের এমপি সেলিমুজ্জামানের বাড়িতে অগ্নিসংযোগ
শিল্প ও সাহিত্য

রাজশাহীতে জীবনানন্দ কবিতামেলা ২১ ও ২২ অক্টোবর

নিউজ ডেস্ক১৫ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
রাজশাহীতে জীবনানন্দ কবিতামেলা ২১ ও ২২ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীতে কবি ও লেখকদের সংগঠন কবিকুঞ্জ পঞ্চমবারের মতো দুদিনব্যাপী জীবনানন্দ কবিতামেলার আয়োজন করেছে। আগামী ২১ ও ২২ অক্টোবর নগরীর শাহ মখদুম কলেজ চত্বরে অনুষ্ঠিতব্য কবিতামেলা উদ্বোধন করবেন উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
‘নতুন তরঙ্গে রৌদ্রে বিপ্লবে মিলন সূর্যে রণ’ শীর্ষক দুদিনব্যাপী কবিতামেলার আয়োজনে থাকছে কবিকণ্ঠে কবিতাপাঠ, আবৃত্তি, আলোচনাসভা, লেখকআড্ডা, বনভোজন, বাউল সংগীত ও কবিকুঞ্জ পদক ২০১৬ প্রদান অনুষ্ঠান।
কবিকুঞ্জের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার জানান, দুদিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন পর্বে দেশ ও বিদেশের দেড়শত প্রখ্যাত কবি-লেখক ও গবেষকবৃন্দ উপস্থিত থাকবেন।

স/আর