সদ্য প্রকাশিত
যুক্তরাষ্ট্রে আবারও প্রযুক্তি বিভ্রাট, ডেল্টা এয়ারের ফ্লাইটসূচিতে বিপর্যয় ভারত অনুষ্ঠান শেষে ফেরার পথে গাছে ধাক্কা লাগল গাড়ির, নিহত ৮ ডিসেম্বরে ৭৫ হাজার টনে পৌঁছাবে টিসিবির সংরক্ষণ সক্ষমতা পাঁচ বছরে দ্বিগুণের বেশি বেড়েছে এইচআইভি আক্রান্ত শিক্ষার্থী শীতার্তদের পাশে আশা, রাজশাহী জেলা প্রশাসকের কাছে ৪০০ কম্বল হস্তান্তর গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় সংঘর্ষ, আহত ৭ পুলিশ রিয়াদে হুতিদের ছোড়া ড্রোন ভূপাতিত করল সৌদি উচ্চ রক্তচাপ থাকলে খাবারের তালিকায় রাখুন ৬ খাবার নারী ক্রিকেটারদের সুরক্ষায় স্বাধীন কমিটি পাকিস্তান-শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ করতে চায় বাংলাদেশ
আন্তর্জাতিক

খালেদা জিয়ার আইনজীবী কার্লাইলকে ঢুকতে দিলো না ভারত

নিউজ ডেস্ক১২ জুলাই ২০১৮২ মিনিট পড়া
খালেদা জিয়ার আইনজীবী কার্লাইলকে ঢুকতে দিলো না ভারত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাংলাদেশের বিরোধীদল বিএনপি নেত্রী খালেদা জিয়ার ব্রিটিশ আইনজীবী লার্ড কার্লাইলকে দিল্লী বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে বলে জানা গেছে।

দিল্লী থেকে বিবিসি বাংলার সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ আইনজীবী লর্ড কার্লাইল এর মিডিয়া টিমের সূত্রে জানতে পেরেছেন যে, মি: কার্লাইল বুধবার গভীর রাতে দিল্লী বিমানবন্দরে এসে পৌঁছান।

তখন ইমিগ্রেশন কর্মকর্তারা তাঁকে জানায় যে, ভারত সরকার তাঁর ভিসা প্রত্যাহার করেছে।

এরপর তাঁকে দিল্লীর বিমানবন্দর থেকেই লন্ডনের ফিরতি ফ্লাইটে তুলে দেয়া হয়।

এ ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষ থেকে আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি।

বৃহস্পতিবার দিল্লীতে একটি পাঁচতারা হোটেলে এক সংবাদ সম্মেলনে তাঁর সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা ছিল।

কিন্তু এখন লর্ড কার্লাইলের সেই সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে বলে তাঁর মিডিয়া টিম থেকে জানানো হয়েছে।

শুভজ্যোতি ঘোষ জানিয়েছেন, খালেদা জিয়ার ব্রিটিশ এই আইনজীবী লর্ড কার্লাইল এর দিল্লী সফর নিয়ে বাংলাদেশ সরকার ভারতের কাছে তীব্র আপত্তি জানিয়ে আসছিল।

দিল্লী ফরেন করেসপন্ডেন্টস ক্লাব তাঁর শুক্রবারের নির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল দেয়ার পরও তিনি দিল্লীতে একটি পাঁচতারা হোটেলে সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন।

বাংলাদেশে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা কেন ‘সাজানো’ এবং ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’, সেটাই মি: কার্লাইলের সংবাদসম্মেলনে ব্যাখ্যা করার কথা ছিল বলে তাঁর মিডিয়া টিম থেকে জানানো হয়েছিল।

শেষ পর্যন্ত লর্ড কার্লাইল ভারতে ঢুকতে পারলেন না। বিবিসি বাংলা