নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বানেশ্বর ইউনিয়নের নয়াপাড়া বাজারে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) এ উপলক্ষে আয়োজিত ভিডিও প্রদর্শনীতে স্থানীয় জনগণ অংশ নেন। ভিডিও প্রদর্শনের মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম, এখতিয়ার,

বিচারপ্রক্রিয়া এবং স্থানীয় পর্যায়ে সহজে বিরোধ নিষ্পত্তির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এ সময় বানেশ্বর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পাশাপাশি নয়াপাড়া বাজারের স্থানীয় বাসিন্দারাও ভিডিও প্রদর্শনীতে অংশ নিয়ে গ্রাম আদালত সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারেন।
আয়োজকরা জানান, সাধারণ মানুষের মধ্যে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং ছোটখাটো বিরোধ স্থানীয় পর্যায়ে দ্রুত, সহজ ও গ্রহণযোগ্য পদ্ধতিতে নিষ্পত্তিতে জনগণকে উৎসাহিত করাই এ ধরনের সচেতনতামূলক ভিডিও প্রদর্শনের মূল উদ্দেশ্য।









