নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সরকারি চিকিৎসকের বিরুদ্ধে রোগীকে যথাযথ চিকিৎসা না দিয়ে বেসরকারি হাসপাতালে রেফার করার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, একটি ছোট্ট টোকেনের মাধ্যমে রোগীকে বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।
বিষয়টি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলামের দৃষ্টিগোচর করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত বিষয়টি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে, বিষয়টির সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি পূর্ণ আস্থার কথা জানিয়ে বলা হয়েছে—দেশের সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী এবং জনগণের আস্থার প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী।
সূত্র: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক









