ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বিপিএম বলেছেন- জঙ্গি-সন্ত্রাস যারা করে তারা দেশ ও জাতির শত্রু। আর সন্ত্রাসী যতই শক্তিশালী বা যে দলেরই হোক না কেন তাদের ছাড় দেয়া হবে না। এ অঞ্চলে বসবাসরত সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টিকে মাথায় রেখে পুলিশ সর্তকা অবস্থানে রয়েছে। জঙ্গি ও মাদক ব্যবসায়ীদের ধরার জন্য পুলিশ জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গি ও সন্ত্রাসীদেরকে মোকাবেলা করতে হবে। ভালো কাজে পুলিশ আপনাদের সর্বাত্মক সহায়তা করবে।
সোমবার দুুপুরে কমিউনিটি পুলিশিং ফোরাম শিবগঞ্জ থানার আয়োজনে থানার মিলনায়তনে জঙ্গি ও মাদক বিরোধী মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল ইসলাম হাবিবের সভাপতিত্বে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আহসান হাবিব, শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) মুন্সী আবু কুদ্দুস।

এ সময় বক্তব্য রাখেন শিবগঞ্জ পৌরসভার মেয়র কারিবুল হক রাজিন, শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আতিকুল ইসলাম টুটুল খাঁন, সম্পাদক অধ্যাপক গোলাম কিবরিয়াসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা ও গ্রাম পুলিশেরা উপস্থিত ছিলেন।
স/শ









