রাজশাহীর খবর

আত্রাইয়ে ১ জেএমবি সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক২৩ জুলাই ২০১৬১ মিনিট পড়া

আত্রাই প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন (জেএমবি) তদন্তপ্রাপ্ত আসামি মোঃ জুলফিকার রহমান দিনার (৪২) কে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ। আজ শুনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ভবানীপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 
গ্রেফতারকৃত জুলফিকার রহমান দিনার  ভবানীপুর গ্রামের মৃত: সাজেদুর রহমানের পূত্র।

 
এ ব্যাপারে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদোজ্জা সিল্কসিটি নিউজকে জানান, গ্রেফতারকৃত জুলফিকার রহমান দিনার ২০০৪ সালে সর্বহারে নিধন নামে বাংলাভাইয়ের (জেএমবি) তান্ডব অর্থাৎ খুন, নির্যাতন, ঘর-বাড়ি লুটপাট করার সময় সে সক্রিয় অংশগ্রহণ করে। গোপন সংবাদের ভিত্তিতে জানাযায়, জেএমবি সদস্যদের নিয়ে এলাকায় নাশকতামূলক কর্মকান্ড ঘটানোর জন্য চেষ্টা চালাচ্ছেন নিষিদ্ধ জেএমবি সদস্য জুলফিকার রহমান দিনার।

 
এমন তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যা ৭টার দিকে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ভবানীপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আত্রাই থানায় ২টি মামলা রয়েছে এবং থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ওসি।
স/শ