রাজশাহী

৪০০২ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ৮০৮: নার্সিং শিক্ষার মান নিয়ে প্রশ্ন

নিউজ ডেস্ক১৪ মার্চ ২০২৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

ডিপ্লোমা নার্সিং লাইসেন্সিং পরীক্ষার ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন সাজল কুমার পাল । নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, সারা দেশে অনুষ্ঠিত সাম্প্রতিক লাইসেন্সিং পরীক্ষায় ডিপ্লোমা নার্সিং থেকে মোট ৪০০২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ৮০৮ জন পাস করেছেন এবং ৩১৯৩ জন ফেল করেছেন। অর্থাৎ মোট পরীক্ষার্থীর প্রায় ২০ শতাংশ পাস করেছে।
তিনি তার পোস্টে উল্লেখ করেন, এই ফলাফলকে ঘিরে দুটি বিষয় সামনে আসতে পারে। প্রথমত, পরীক্ষার প্রশ্নপত্র ডিপ্লোমা নার্সিংয়ের মান অনুযায়ী তৈরি হয়নি। দ্বিতীয়ত, যে সব প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা নার্সিং পড়ানো হয়, সেসব প্রতিষ্ঠানের শিক্ষার মান নিয়েও প্রশ্ন থাকতে পারে।
তবে তিনি আরও বলেন, যদি প্রশ্নপত্রই কঠিন করা হয়ছে তবে যদি সঠিক নিয়ম অনুযায়ী পরীক্ষার প্রশ্নপত্র  তৈরি করা হতো   তাহলে  ২০ শতাংশ শিক্ষার্থীর বেশি ছাত্র-ছাত্রী  পাস করতো , সেটিও একটি ভাবনার বিষয় যে কমতি টা কার
নার্সিং শিক্ষার মান, পরীক্ষা পদ্ধতি এবং প্রশিক্ষণ ব্যবস্থার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। বিষয়টি নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।