সদ্য প্রকাশিত
রাজনীতি

২৯ তারিখের মহাসমাবেশ থেকে সরকার পতনের রেড এলার্ট জারি করা হবে

নিউজ ডেস্ক১২ সেপ্টেম্বর ২০১৯৩ মিনিট পড়া
২৯ তারিখের মহাসমাবেশ থেকে সরকার পতনের রেড এলার্ট জারি করা হবে

নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়রপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, ২৯ সেপ্টেম্বর রাজশাহী বিভাগীয় মহাসমাবেশ হতে এই সরকারের পতনের রেড এ্যালার্ট জারী করা হবে। আর এই রেড এ্যালার্ট সারা দেশে ছড়িয়ে দিয়ে যতক্ষণ না পর্যন্ত এই বিনা ভোটরে সরকারের পতন না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। শেষ মুহুর্ত পর্যন্ত সকল নেতাকর্মী সে সময়ে জীবন দিয়ে রাজপথে থাকবে বলে তিনি সরকারকে হুশিয়ারী দেন। এই আন্দোলনে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও দেশবাসিকে রাজপথে নামার আহবান জানান মিনু।

আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় নগরীর মালোপাড়া সংলগ্ন মহানগর বিএনপির কার্যালয়ের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকারকে গণতন্ত্র হত্যাকারী ও লুটেরা আখ্যা দিয়ে মিনু বলেন, দূর্নীতি ও লুটপাটে সকল রেকর্ড ছাড়িয়ে গেছে বর্তমান সরকারের মন্ত্রী এমপি ও দলীয় নেতাকর্মীরা। মেগা প্রকল্প বানিয়ে হার্জা হাজার কোটি টাকা দূর্নীতি করে বিদেশে বাড়ি গাড়ী করেছে। সুইচ ব্যাংকে টাকার পাহাড় গড়ে তুলেছে। বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী সংসদের দাঁড়িয়ে মিথ্যাচার করছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে এই সরকার মিথ্যাচারের সীমা ছাড়িয়ে গেছে। বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য সর্বদা চেষ্টা করেও কোন লাভ করতে না পেরে এখন ক্ষমতা হারানোর ভয়ে আবোল তাবোল বকা শুরু করেছে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি ও সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। বিশেষ অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপি’র আহবায়ক আবু সাইদ চাঁদ, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল ও কেন্দ্রীয় কমিটির সদস্য সহিদুন্নাহার কাজী হেনা।

আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব বিশ্বনাথ, সদস্য সৈয়দ মহসিন, আব্দুস সামাদ, নওহাটা পৌর মেয়র শেখ মকবুল হোসেন, বোয়ালিয়া থানা বিএনপি’র সভাপতি সাইদুর রহমান পিন্টু, রাজপাড়া থানা বিএনপি’র সভাপতি শওকত আলী, মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানা, শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সভাপতি মনিরুজ্জামান শরীফ, বোয়ালিয়া থানা বিএনপি’র সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, সংগঠনিক সম্পাদক দিলদার হোসেন, রাজপাড়া থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক মুরাদ পারভেজ পিন্টু, শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মতিন, মতিহার থানা বিএনপি’র সাধারণ সম্পাদক নাজমুল হক ডিকেন, রুয়েটের শিক্ষক আকতার হোসেন, বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জল, চারঘাট চেয়ারম্যান আমিনুল হক মিন্টু ও সাবেক কাউন্সিলর টুটুল ।

এছাড়াও মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হাসনাইন হিকোল, বর্তমান সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান টিটু, জেলা যুব দলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, মহানগর সেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন, সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার, মহানগর মহিলা দলের যুগ্ম আহবায়ক রওশন আরা পপি, সামসুন্নাহার, নুরুন্নাহার, শামসুনন্নাহার, পুতুল, গুলশান আরা মমতা ও নলুফা মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনি, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি ও নাহিনসহ মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।