সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

২৮১০জন কৃষক পাবেন বিনামূল্যের বীজ ও সার

নিউজ ডেস্ক১৯ নভেম্বর ২০২০১ মিনিট পড়া
২৮১০জন কৃষক পাবেন বিনামূল্যের বীজ ও সার

 

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার আদমদীঘিতে ২৮১০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে এ উপলক্ষে এক আলোচনা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হকের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ দিপ্তী রানী রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খান, আদমদীঘি সদর ইউনিয়নের চেয়ারম্যান জিল্লুর রহমান ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী প্রমূখ।

কৃষি অফিস সূত্রে জানায়যায়, ২০২০-২১ রবি মৌসুমে পুনর্বাসন কর্মসূচির আওতায় গম, সরিষা, টমেটো, মরিচ, মসুর এবং প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো, সরিষা, গম, ভূট্টা, পেঁয়াজ ও সূর্যমুখী ফসল আবাদে ২৮১০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক-কৃষাণীদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে সকল কৃষক-কৃষাণীরা বিনামূল্যের এসব বীজ ও রাসায়নিক সার পাবেন।

স/রি