নিজস্ব প্রতিবেদক:
পরিবার, অফিস, পাড়া কিংবা মহল্লা। সবখানেই যেন উৎসবের আমেজ। বিদায় ২০১৬। আর স্বাগতম ২০১৭। নতুন ইংরেজী বছরটিকে ঘিরে তাই শনিবার সকাল থেকেই রাজশাহী নগরী যেন সাজ সাজ রবে পরিণত হয়।

নগরীর অলি-গলি থেকে শুরু করে মাঠ-ঘাট সবখানেই চলে নতুন বছরকে স্বাগত জানাতে নানা আয়োজনের পালা। কোথাও পিকনিক, কোথাও নাচ-গান আবার কোথাও হৈ-হুল্লড়ে মেতে ওঠেন নগরবাসী। শিশু থেকে শুরু করে নানা শ্রেণি পেশার মানুষ নতুন বছরকে ঘিরে আনন্দে মেতে ওঠেন। পাশাপাশি নারা রং-এর লাইটে জ্বলে ওঠে শহর।
শহরজুড়ে পুলিশের নিরাপত্তাবলই গড়ে তোলার লক্ষ্যে আগেরদিন শুক্রবারই মাইকযোগে কিছু বিধি-নিষেধ আরোপ করা হয়। এর মধ্যে ছিল কোথাও মাইক বাজানো যাবে না। শহরে আতশবাজিও নিষিদ্ধ। এসব বিধিনিষেধ কতটুকু পালন হবে সেটি রাত ১২টার পরেই হয়তো টের পাওয়া যাবে। কারণ আনন্দ-উৎসব তো আর বিধি-নিষেধ দিয়ে থেমে রাখা যায় না।
ফলে সন্ধ্যার পরপরই নগরীতে শুরু হয় আতশবাজির শব্দ শোনা যায় বিভিন্ন স্থানে। আবার মাইক না বাজলেও উচ্চস্বরে সাউন্ডবক্সে গান বাজতে থাকে সেই দুপুরের আগ থেকেই। ফলে সার্বজনিন বর্ষবরণের আনন্দ বিধি-নিষেধ দিয়েও আটকে রাখা যায় না। তবে নগরজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়-এমনটিই জানিয়েছেন নগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম।
জানতে চাইলে নগরীর উপশহর এলাকার বাসীন্দা আকবর আলী বলেন, পুরনোকে বিদায় দিয়ে নতুনকে স্বাগত জানানোর মধ্য দিয়ে শুরু হোক বছরটা-এমনটা সবাই চাই। আর এমন দিনে আনন্দে মেতে উঠতে ভালো লাগে। যেন সারাটা বছর কাটে হাঁসি-খুশিময়।
আরেক কিশোরী নাবিলা ফারহানার ভাষ্য, ‘খুব লাগে নতুন বছরের প্রথম প্রহরে আনন্দে মেতে উঠতে। বাড়ির সবাই মিলে আমরা এদিন আনন্দ-উৎসব করি। বাসায় রান্না হয় ভালো খাবার। যেন বছরের শুরুটাই হয় ভালো কিছু দিয়ে। সারা বছর ভালোর প্রত্যাশা নিয়েই বছরের শুরুটা করতে চাই আমরা।’
স/আর









