সিল্কসিটিনিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের সিনেটে তীব্র বিতর্ক ও প্রতিদ্বন্দ্বিতার পর দেশটির নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে অনুমোদন পেয়েছেন টড ব্লাঞ্চ। মাত্র ১ ভোটে ব্যবধানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী দেশটির সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।
রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স ও লিসা মুরকোস্কির বিরোধিতা সত্ত্বেও ব্লাঞ্চ ৫০-৪৯ ভোটে অনুমোদন লাভ করেন।











