সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

১ বছর কারাভোগের পর মুক্তি পেলেন মালির সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক৩ আগস্ট ২০২৬১ মিনিট পড়া
১ বছর কারাভোগের পর মুক্তি পেলেন মালির সাবেক প্রধানমন্ত্রী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

এক বছরের কারাভোগের পর মুক্তি পেয়েছেন মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারা। গেল ১ আগস্ট কুলকরো সিভিল কারাগার থেকে মুক্তি পান তিনি।

নিজেই ফেসবুকে এক ভিডিও বার্তায় কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৫ সালে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকার কেইতার অধীনে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মুসা মারা। খবর রয়টার্স

 

২০২৫ সালের জুলাই মাসে সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে সরকারের সমালোচনা করেন। পোস্টে তিনি কারাগারে থাকা বিরোধী রাজনৈতিক কর্মীদের ‘বিবেকের বন্দি’ হিসেবে উল্লেখ করে সংহতি জানান।

এই পোস্টের জেরেই ১ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ আনা হয়। এতে ২০২৫ সালের অক্টোবরে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয় তাকে। দুই বছরের সাজার মধ্যে এক বছর ছিল সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড (যা তিনি ভোগ করেছেন) এবং বাকি এক বছর প্রবেশন বা স্থগিত সাজা হিসেবে বহাল থাকবে।

মালির বর্তমান সামরিক শাসক আসিম গোইতার সরকারের সমালোচনা করা হাতেগোনা কয়েকজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে মারা অন্যতম।